আয়াত ১তাফসীরসংরক্ষণ৯৮-১ : কিতাবীদের মধ্যে যাহারা কুফরী করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল -
আয়াত ৪তাফসীরসংরক্ষণ৯৮-৪ : যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর।
আয়াত ৫তাফসীরসংরক্ষণ৯৮-৫ : তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহ্র আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাঁহার ‘ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে, ইহাই সঠিক দীন।
আয়াত ৬তাফসীরসংরক্ষণ৯৮-৬ : কিতাবীদের মধ্যে যাহারা কুফরী করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়িভাবে অবস্থান করিবে; উহারাই সৃষ্টির অধম।
আয়াত ৮তাফসীরসংরক্ষণ৯৮-৮ : তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার - স্থায়ী জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ্ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাঁহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য, যে তাহার প্রতিপালককে ভয় করে।