আয়াত ২৯তাফসীরসংরক্ষণ৫৫-২৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহারা আছে সকলেই তাঁহার নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যে রত।
আয়াত ৩৩তাফসীরসংরক্ষণ৫৫-৩৩ : হে আল জিন ও মনুষ্য সম্প্রদায়! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে।
আয়াত ৩৫তাফসীরসংরক্ষণ৫৫-৩৫ : তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না।
আয়াত ৩৭তাফসীরসংরক্ষণ৫৫-৩৭ : যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত - রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে;
আয়াত ৪১সংরক্ষণ৫৫-৪১ : অপরাধীদের পরিচয় পাওয়া যাইবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া।
আয়াত ৪৬তাফসীরসংরক্ষণ৫৫-৪৬ : আর যে আল্লাহ্র সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তাহার জন্য রহিয়াছে দুইটি উদ্যান।
আয়াত ৫৪তাফসীরসংরক্ষণ৫৫-৫৪ : সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী।
আয়াত ৫৬তাফসীরসংরক্ষণ৫৫-৫৬ : সেই সকলের মাঝে রহিয়াছে বহু আনতনয়না, যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা আল জিন স্পর্শ করে নাই।