← সব সূরা
১০০. আল আদিয়াত

মাক্কী · ১১ আয়াত

surah100
surah-icon
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
وَالۡعٰدِيٰتِ ضَبۡحًا ۙ‏﴿۱﴾
১০০-১ : শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির,
فَالۡمُوۡرِيٰتِ قَدۡحًا ۙ‏﴿۲﴾
১০০-২ : যাহারা খুরাঘাতে অগ্নি - স্ফুলিংগ বিচ্ছুরিত করে,
فَالۡمُغِيۡرٰتِ صُبۡحًا ۙ‏﴿۳﴾
১০০-৩ : যাহারা অভিযান করে প্রভাতকালে,
فَاَثَرۡنَ بِهٖ نَقۡعًا ۙ‏﴿۴﴾
১০০-৪ : এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে;
فَوَسَطۡنَ بِهٖ جَمۡعًا ۙ‏﴿۵﴾
১০০-৫ : অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে।
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَـكَنُوۡدٌ ۚ‏﴿۶﴾
১০০-৬ : মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ
وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيۡدٌ ۚ‏﴿۷﴾
১০০-৭ : এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত,
وَاِنَّهٗ لِحُبِّ الۡخَيۡرِ لَشَدِيۡدٌ ؕ‏﴿۸﴾
১০০-৮ : এবং অবশ্যই সে ধন - সম্পদের আসক্তিতে প্রবল।
اَفَلَا يَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِى الۡقُبُوۡرِۙ ‏﴿۹﴾
১০০-৯ : তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে
وَحُصِّلَ مَا فِى الصُّدُوۡرِۙ ‏﴿۱۰﴾
১০০-১০ : এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে?
اِنَّ رَبَّهُمۡ بِهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّخَبِيۡرٌ‏﴿۱۱﴾
১০০-১১ : সেই দিন উহাদের কী ঘটিবে, উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত।