← সব সূরা
৮৯. আল ফাজর

মাক্কী · ৩০ আয়াত

surah089
surah-icon
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
وَالۡفَجۡرِۙ‏﴿۱﴾
৮৯-১ : শপথ ঊষার,
وَلَيَالٍ عَشۡرٍۙ‏﴿۲﴾
৮৯-২ : শপথ দশ রজনীর,
وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِۙ‏﴿۳﴾
৮৯-৩ : শপথ জোড় ও বেজোড়ের
وَالَّيۡلِ اِذَا يَسۡرِ‌ۚ‏﴿۴﴾
৮৯-৪ : এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে -
هَلۡ فِىۡ ذٰلِكَ قَسَمٌ لِّذِىۡ حِجۡرٍؕ‏﴿۵﴾
৮৯-৫ : নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য।
اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ‏﴿۶﴾
৮৯-৬ : তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের -
اِرَمَ ذَاتِ الۡعِمَادِۙ‏﴿۷﴾
৮৯-৭ : ইরাম গোত্রের প্রতি - যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসোয়াদের?
الَّتِىۡ لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِى الۡبِلَادِۙ ‏﴿۸﴾
৮৯-৮ : যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই;
وَثَمُوۡدَ الَّذِيۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِۙ ‏﴿۹﴾
৮৯-৯ : এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল;
وَفِرۡعَوۡنَ ذِى الۡاَوۡتَادِۙ ‏﴿۱۰﴾
৮৯-১০ : এবং বহু সৈন্য - শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি?
الَّذِيۡنَ طَغَوۡا فِى الۡبِلَادِۙ ‏﴿۱۱﴾
৮৯-১১ : যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল,
فَاَكۡثَرُوۡا فِيۡهَا الۡفَسَادَۙ‏﴿۱۲﴾
৮৯-১২ : এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ۙۚ‏﴿۱۳﴾
৮৯-১৩ : অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কশাঘাত হানিলেন।
اِنَّ رَبَّكَ لَبِالۡمِرۡصَادِؕ‏﴿۱۴﴾
৮৯-১৪ : তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮهُ رَبُّهٗ فَاَكۡرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَكۡرَمَنِؕ‏﴿۱۵﴾
৮৯-১৫ : মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’
وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهٗ ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَهَانَنِ‌ۚ‏﴿۱۶﴾
৮৯-১৬ : এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিযিক সংকুচিত করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন।’
كَلَّا‌ بَلۡ لَّا تُكۡرِمُوۡنَ الۡيَتِيۡمَۙ ‏﴿۱۷﴾
৮৯-১৭ : না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না,
وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِۙ‏﴿۱۸﴾
৮৯-১৮ : এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,
وَتَاۡكُلُوۡنَ التُّرَاثَ اَكۡلًا لَّـمًّا ۙ‏﴿۱۹﴾
৮৯-১৯ : এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল,
وَّتُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا ؕ‏﴿۲۰﴾
৮৯-২০ : এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস;
كَلَّاۤ اِذَا دُكَّتِ الۡاَرۡضُ دَكًّا دَكًّا ۙ‏﴿۲۱﴾
৮৯-২১ : ইহা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ - বিচূর্ণ করা হইবে,
وَّجَآءَ رَبُّكَ وَالۡمَلَكُ صَفًّا صَفًّا ۚ‏﴿۲۲﴾
৮৯-২২ : এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্‌তাগণও,
وَجِاىْٓءَ يَوۡمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوۡمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الۡاِنۡسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكۡرٰىؕ‏﴿۲۳﴾
৮৯-২৩ : সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে?
يَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ قَدَّمۡتُ لِحَـيَاتِى‌ۚ‏﴿۲۴﴾
৮৯-২৪ : সে বলিবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম !’
فَيَوۡمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏﴿۲۵﴾
৮৯-২৫ : সেই দিন তাঁহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না।
وَّلَا يُوۡثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ‏﴿۲۶﴾
৮৯-২৬ : এবং তাঁহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না।
يٰۤاَيَّتُهَا النَّفۡسُ الۡمُطۡمَٮِٕنَّةُ  ۖ‏﴿۲۷﴾
৮৯-২৭ : হে প্রশান্তচিত্ত !
ارۡجِعِىۡۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً‌ ۚ‏﴿۲۸﴾
৮৯-২৮ : তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া,
فَادۡخُلِىۡ فِىۡ عِبٰدِىۙ‏﴿۲۹﴾
৮৯-২৯ : আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
وَادۡخُلِىۡ جَنَّتِى‏﴿۳۰﴾
৮৯-৩০ : আর আমার জান্নাতে প্রবেশ কর।