← সব সূরা
৮৮. আল গাশিয়া

মাক্কী · ২৬ আয়াত

surah088
surah-icon
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡغَاشِيَةِؕ‏﴿۱﴾
৮৮-১ : তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে?
وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ‏﴿۲﴾
৮৮-২ : সেই দিন অনেক মুখমণ্ডল অবনত,,
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ‏﴿۳﴾
৮৮-৩ : ক্লিষ্ট, ক্লান্ত হইবে,,
تَصۡلٰى نَارًا حَامِيَةً ۙ‏﴿۴﴾
৮৮-৪ : উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে,,
تُسۡقٰى مِنۡ عَيۡنٍ اٰنِيَةٍؕ‏﴿۵﴾
৮৮-৫ : উহাদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হইতে পান করান হইবে;
لَـيۡسَ لَهُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِيۡعٍۙ‏﴿۶﴾
৮৮-৬ : উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত,
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِىۡ مِنۡ جُوۡعٍؕ‏﴿۷﴾
৮৮-৭ : যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না।
وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ‏﴿۸﴾
৮৮-৮ : অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল,
لِّسَعۡيِهَا رَاضِيَةٌ ۙ‏﴿۹﴾
৮৮-৯ : নিজেদের কর্ম - সাফল্যে পরিতৃপ্ত,
فِىۡ جَنَّةٍ عَالِيَةٍۙ‏﴿۱۰﴾
৮৮-১০ : সুমহান জান্নাতে
لَّا تَسۡمَعُ فِيۡهَا لَاغِيَةً ؕ‏﴿۱۱﴾
৮৮-১১ : সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না,
فِيۡهَا عَيۡنٌ جَارِيَةٌ‌ ۘ‏﴿۱۲﴾
৮৮-১২ : সেখানে থাকিবে বহমান প্রস্রবণ,
فِيۡهَا سُرُرٌ مَّرۡفُوۡعَةٌ ۙ‏﴿۱۳﴾
৮৮-১৩ : উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা,
وَّاَكۡوَابٌ مَّوۡضُوۡعَةٌ ۙ‏﴿۱۴﴾
৮৮-১৪ : প্রস্তুত থাকিবে পানপাত্র,
وَّنَمَارِقُ مَصۡفُوۡفَةٌ ۙ‏﴿۱۵﴾
৮৮-১৫ : সারি সারি উপাধান,
وَّزَرَابِىُّ مَبۡثُوۡثَةٌ ؕ‏﴿۱۶﴾
৮৮-১৬ : এবং বিছান গালিচা;
اَفَلَا يَنۡظُرُوۡنَ اِلَى الۡاِ بِلِ كَيۡفَ خُلِقَتۡ‏﴿۱۷﴾
৮৮-১৭ : তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে?
وَاِلَى السَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ‏﴿۱۸﴾
৮৮-১৮ : এবং আকাশের দিকে, কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে?
وَاِلَى الۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ‏﴿۱۹﴾
৮৮-১৯ : এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে?
وَاِلَى الۡاَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ‏﴿۲۰﴾
৮৮-২০ : এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে?
فَذَكِّرۡ ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَكِّرٌ ؕ‏﴿۲۱﴾
৮৮-২১ : অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা,
لَـسۡتَ عَلَيۡهِمۡ بِمُصَۜيۡطِرٍۙ‏﴿۲۲﴾
৮৮-২২ : তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও।
اِلَّا مَنۡ تَوَلّٰى وَكَفَرَۙ‏﴿۲۳﴾
৮৮-২৩ : তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরী করিলে
فَيُعَذِّبُهُ اللّٰهُ الۡعَذَابَ الۡاَكۡبَرَؕ‏﴿۲۴﴾
৮৮-২৪ : আল্লাহ্‌ উহাকে দিবেন মহা শাস্তি।
اِنَّ اِلَيۡنَاۤ اِيَابَهُمۡۙ‏﴿۲۵﴾
৮৮-২৫ : উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট;
ثُمَّ اِنَّ عَلَيۡنَا حِسَابَهُمْ‏﴿۲۶﴾
৮৮-২৬ : অতঃপর উহাদের হিসাব - নিকাশ আমারই কাজ।