← সব সূরা
১০৪. আল হুমাযা

মাক্কী · আয়াত

surah104
surah-icon
১০৪-১ : দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,
১০৪-২ : যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে;
১০৪-৩ : সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে;
১০৪-৪ : কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়;
১০৪-৫ : তুমি কি জান হুতামা কী?
১০৪-৬ : ইহা আল্লাহ্‌র প্রজ্জ্বলিত হুতাশন।
১০৪-৭ : যাহা হৃদয়কে গ্রাস করিবে;
১০৪-৮ : নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে
১০৪-৯ : দীর্ঘায়িত স্তম্ভসমূহে।